News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     
  • Five women killed every hour by partners or family members     |     
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     

৮ ডিগ্রিতে তাপমাত্রা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-01-16, 10:03pm

tgtyewyty-677ead2e6f37bea003103b0f85a603041768579419.jpg

বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফাইল ছবি



দেশের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার (১৬ জানুয়ারি) ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রংপুরের তেঁতুলিয়ায়। এ অবস্থায় আবারও তাপমাত্রা কমার বার্তা মিলেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ পাঁচ দিনের আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৯৬ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বর্ধিত পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।