News update
  • 7 crore people to get mobile internet access within 6-12 months     |     
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Off Indonesia, Tsunami Alert     |     
  • Khaleda Zia: The Story of an Unyielding Political Leader     |     

কানাডায় প্রবল ঝড় ॥ ৪ জনের মুত্যু, ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুতহীন

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-05-22, 5:51pm




কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশে প্রবল ঝড়ের কারণে ৪ জনের মুত্যু এবং প্রায় ৯ লাখ বাড়িঘর বিদ্যুতহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
অন্টারিও পুলিশ টুইটারে বলেছে, গ্রীষ্মকালীন শক্তিশালী বজ্রঝড়ের কারণে তিন জনের মৃত্যু এবং আরো অনেকে আহত হয়েছে। গাছ উপড়ে পড়ে ট্রেলারের ওপর দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু হয়েছে, সত্তোরোর্ধ এক নারী হাঁটার সময় গাছ ভেঙ্গে পড়লে তার মৃত্যু হয় এবং অটোয়ায় ঝড়ের কবলে পড়ে আরো একজনের মৃত্যু হয়েছে। চতুর্থ অপর এক পঞ্চাশোর্ধ নারী অটোয়া নদীতে ঝড়ের মধ্যে নৌকা ডুবিতে মারা গেছে। 
স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী হাইড্রো ওয়ান এবং হাইড্রো কুইবেক জানায়, শনিবার রাতে দুই প্রদেশের প্রায় ৯ লাখ বাড়িঘর বিদ্যুতহীন হয়ে পড়ে। তথ্য সূত্র বাসস।