News update
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     
  • PM Rides Teen Inventor’s Smart Car in Dhaka      |     

দেশে ভূমিকম্প অনুভূত

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-05-09, 7:49pm

556345345-322e9d39ec91b72ba2ec036cad3a04f11778334575.jpg




দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে এ ভূ-কম্পন হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। 

আজ শনিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য জানান।

ফারজানা সুলতানা জানান, শনিবার বিকেল ৩টা ১০ মিনিট ৮ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ঢাকা ২৭১ কিলোমিটার উত্তরে ভারতের আসাম রাজ্যে।

হালকা শ্রেণির এ ভূমিকম্পে দেশে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। আসাম রাজ্যের গুয়াহাটি থেকে ১৫৭ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।