News update
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     
  • Moody's ups Bangladesh's outlook to 'stable' from 'negative'     |     
  • US shifts $52m military aid from Europe, Mideast to Americas     |     

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি,১০ জেলে উদ্ধার

বিপর্যয় 2026-08-17, 9:54pm

a-fishing-trawler-capsized-in-the-bay-of-bengal-due-to-storm-on-monday-cdd301e6c9c51fc531f4a094dce320ac1786982082.jpg

A fishing trawler capsized in the Bay of Bengal due to storm on Monday. GW



পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে। ১৭ আগস্ট (সোমবার) সকাল ৭ টার দিকে বঙ্গোপসাগরের হাইরের চর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জেলেদের উদ্ধার করে নিয়ে আসলেও ট্রলার ও ট্রলারে থাকা মৎস্য সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারের মালিক শামিম রেজা জানান, সোমবার ভোর রাতে ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে মাছ শিকারের উদ্দেশ্য ১০ মাঝিমাল্লা সহ ট্রলারটি সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে হাইরের চর এলাকায় হঠাৎ ঝোড়ো বাতাস ও ঢেউয়ের তান্ডবে ট্রলারটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী একটি ট্রলারের জেলেরা ৭ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। ৩ জেলে নিখোঁজ ছিল। দুপুরের দিকে অপর একটি ট্রলার ওই নিখোঁজ ৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছে।

শামিম রেজা আরও  জানান, এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলেরা নিরাপদে ফিরে আসতে পেরেছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি। - গোফরান পলাশ