News update
  • Over 1.23cr sacrificial animals ready for Qurbani: Minister     |     
  • Seven killed in truck-pickup crash in Sylhet     |     
  • Borrowing from central bank ‘suicidal’ for economy: Dr. Fahmida     |     
  • Fuel Queues Ease As Supply Rises, Demand Falls     |     
  • PM says govt working to reopen closed factories     |     

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা জারি

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-09-11, 11:43am




পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে রবিবার ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করেছে।

কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূগর্ভের ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ইউএসজিএস বলেছে, সুনামির ঢেউ উৎপত্তিস্থল থেকে ১,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। তথ্য সূত্র বাসস।