News update
  • Bangladesh stocks end week higher on upbeat mood     |     
  • BDR name will be restored, army won't be used for politics: Tarique     |     
  • Hili land port highway upgrade delayed again, cost Tk 588cr up     |     
  • Tarique vows quick execution of Teesta Master Plan if elected     |     
  • How Undecided voters May Decide the Election     |     

নেত্রকোনায় ভয়াবহ বন্যায় ১৮৬ স্কুল বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-10-06, 10:23pm

fgrtwetew-363eceecbc97fbf337f560983137c6e71728231825.jpg




নেত্রকোনায় বন্যা আরও অবনতি হয়েছে। এ অবস্থায় জেলার চার উপজেলার ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস।

রোববার (৬ অক্টোবর) দুপুরে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা অফিস।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নেত্রকোনার দুর্গাপুরের ৬২, পূর্বধলায় ১১, কলমাকান্দা ৯৩ ও সদরে ২০ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।