News update
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     
  • Nearly 900 primary schools in Cumilla run without head teachers     |     
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     

কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থী পেল নগদ অর্থ সহায়তার চেক

বিবিধ 2026-08-07, 12:13pm

poor-meritorious-disabled-students-get-assistance-in-kalapara-7a45e87993ffe5bb68df30d193e964bb1786083231.jpg

Poor, meritorious disabled students get assistance in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, অসুস্থ,  প্রতিবন্ধী ও গৃহহীন এবং প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৫৭ জন উপকার ভোগীর মাঝে নগদ অর্থ সহায়তার এ চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও ইউএনও মো. আরিফুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমূখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম

জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৫৭ প্রকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। - গোফরান পলাশ