News update
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     

‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-11-03, 7:45am

img_20261103_074357-a1e457aab7958bbb6de2e04bcede5a1f1793670328.jpg




এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কখনও স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেছেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে আজকে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। যার একটি প্রমাণ হলো, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। অথচ এখন তিনি গরম গরম বক্তব্য দিচ্ছেন।’

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকার ছাড়ার একটাই কারণ। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়-তোমরা যদি আমাদের নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া বন্ধ করে দাও, পেছন থেকে সহযোগিতা না করো, তাহলে কিন্তু খবর আছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘তাদের নাকি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে! নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিজ্ঞতা হলো, ছাত্ররাজনীতি করার সময় ল্যাপটপ চুরি করা আর জাতীয় রাজনীতি করার সময় ছাগল চুরি করা। এই অভিজ্ঞতা নিয়েই তিনি নাকি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও হবেন।’

রাশেদ খাঁন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে এ দেশে ছাগল চুরি ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।’