News update
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     

অনলাইন ক্যাসিনোর উপর কঠোর বিধিনিষেধ আরোপের আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-06-14, 8:34am




অনলাইন জুয়ায় আসক্ত হওয়া লোকজনকে সাহায্য-সহযোগিতা করা গ্রুপগুলো জাপান সরকারের প্রতি বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিধিনিষেধ আরও কঠোর করার আহ্বান জানিয়েছে।

এসংশ্লিষ্ট ৪টি গ্রুপ গত সপ্তাহে সাংবাদিকদের জানায় যে, অনলাইন ক্যাসিনো দ্রুত লোকজনকে অর্থ উপার্জনের সুযোগ দেয় এবং এগুলো দিনরাত ২৪ ঘণ্টাই ব্যবহার করা যায়। তারা জানাচ্ছে, এ কারণেই লোকজনের এধরনের ক্যাসিনোর দিকে ঝুঁকে পড়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।

জাপানের দণ্ডবিধি অনুযায়ী দেশে জুয়া খেলা নিষিদ্ধ। তবে, অনলাইন ক্যাসিনোগুলো জাপানি আইন এবং বিধিমালার আওতায় পড়ে না, কেননা এগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ বিশ্বের অন্যান্য অংশে অবস্থিত যেখানে জুয়া বৈধ।

সরকারের কাছে এই গ্রুপগুলো এমন একটি অনুরোধ পেশ করেছে যেখানে জাপানের লোকজনকে জুয়ার অনুমতি দেয়া হলে অনলাইন ক্যাসিনো পরিচালনাকারীদের অপরাধী সাব্যস্ত করার জন্য আইনের সংস্কার সাধনের আহ্বান জানানো হয়েছে।

এই অনুরোধের মধ্যে এই ধরনের ক্যাসিনোগুলোতে দেশের ভিতর থেকে প্রবেশ করতে না পারার ব্যবস্থা নেয়ার আহ্বানও অন্তর্ভুক্ত রয়েছে।

এই গ্রুপগুলো এও চাইছে যে, অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলা যে জাপানে একটি ফৌজদারি অপরাধ, সরকার সেসম্পর্কে গণসচেতনতাও বৃদ্ধি করুক। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।