News update
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     

নরমাল ডেলিভারিতে ৩ কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-01-24, 1:12pm

resize-350x230x0x0-image-208724-1674531227-971e50d0033fc77d257eafe8faefafd51674544369.jpg




ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নরমাল ডেলিভারিতে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তানের জন্ম দেন তিনি।

নবজাতকদের মা হলেন, উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী সীমা আক্তার।

মেডিকেল অফিসার এরশাদ ফরাজি বলেন, সীমার প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সোমবার সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মাঝে তিন কন্যাসন্তানের জন্ম দেন সীমা আক্তার। দুই শিশুর ওজন ঠিক থাকলেও একজনের ওজন কম। তবে তিন নবজাতক ও মা সুস্থ আছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।