
মিয়ানমারের সামরিক সরকার রাজধানী নেপিদোতে নির্মিত একটি বিশালাকারের বৌদ্ধ মূর্তি উন্মোচন করেছে।
শুক্রবার দেশি ও বিদেশি গণমাধ্যমে ১৯ মিটারের চেয়ে বেশি উঁচু মার্বেল পাথরের বৌদ্ধ মূর্তিটি দেখানো হয়।
গত দুই বছর আগে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল মিন অং হ্লাইংএর নির্দেশে বৌদ্ধ মূর্তিটির নির্মাণ কাজ আরম্ভ হয়। এটি নির্মাণ করতে প্রায় তিন কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় হয়েছে।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র, দেশটিতে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নেয়াই ছিল এর লক্ষ্য উল্লেখ করে পুরোপুরি মার্বেল পাথরে নির্মিত বৌদ্ধ মূর্তিটির চিত্তাকর্ষক অবয়বের উপর জোর দেন।
অভুত্থানের পর থেকে মিয়ানমারে, সামরিক বাহিনী ও গণতন্ত্রপন্থী শক্তিগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। আবার, কিছু সংখ্যক পশ্চিমা দেশের আরোপিত বিভিন্ন কঠোর নিষেধাজ্ঞার ফলে, দেশটির বাণিজ্য ও অন্যান্য আর্থিক কর্মকাণ্ডও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
পর্যবেক্ষকদের ভাষ্যমতে, সামরিক নেতারা প্রায় ৯০ শতাংশ বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যুষিত দেশটিতে নিজেদের বৌদ্ধ মতবাদের রক্ষাকারী হিসেবে তুলে ধরে জনসমর্থন আদায়ের ইচ্ছা পোষণ করছেন। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।