News update
  • State Minister, DNCC Admin inspect waste removal activities     |     
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     

৩২ মণ ওজনের সুলতানের দাম ২৫ লাখ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-06-08, 2:35pm

drysye-ba6422f645f7e66cc6d62d87f268d5371717835938.jpg




সাড়ে চার বছর বয়সী কালো রঙের ফ্রিজিয়ান জাতের ষাড় ‘সুলতান’র ওজন ৩২ মণ। উচ্চতা আনুমানিক ৭০ ইঞ্চি ও চওড়া ২০ থেকে ২২ ইঞ্চি। প্রতিদিন দুপুরে অন্তত তিনজন কর্মচারী তিনদিক থেকে দড়ি টানাটানি করে শেড থেকে বাইরে আনে গোসল করানোর জন্য। এরপর খেতে দেওয়া হয় সবুজ ঘাস।

ফরিদপুরের বড় গরুগুলোর মধ্যে একটি এই সুলতান। এটির লালন-পালন করা হয়েছে সদর উপজেলার গেরদা গ্রামের তাহেরা এগ্রো ফার্মস লিমিটেড খামারে। ফার্মটি প্রতিষ্ঠা করেন গেরদা গ্রামের বাসিন্দা সৈয়দ নওশের আলী ও তাহেরা নওশের দম্পতির দুই ছেলে সৈয়দ আকিব নওশের ও সৈয়দ আবরার নওশের।

খামারের মালিক সৈয়দ আবরার নওশের গণমাধ্যমকে বলেন, সুলতানের দাম আমরা ২৫ লাখ টাকা চেয়েছি। অনেক ক্রেতা এসে গরুটি দেখে বিভিন্ন দাম বলেছেন। সর্বোচ্চ দাম উঠেছে ১৮ লাখ টাকা। আরটিভি