News update
  • PM seeks OIC support in resolving Rohingya crisis     |     
  • Influencer Kaarina Kaisar taken abroad for urgent treatment     |     
  • Cumilla sees sharp rise in crimes in April; public concern grows     |     
  • Giant bulls ‘Kala, Dhala Babus’ in spotlight in Thakurgaon     |     
  • President undergoes stent implantation for heart block in UK      |     

দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-03-28, 10:13am

ertetwerwerew-1892d6bc4e26a36e47b45bfbebf50b371774671182.jpg




সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার উপর বজ্রপাত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয় দুবাইয়ে, সে সময়েই বিশাল আকারের বজ্রপাত আঘাত হানে ভবনটিতে।

এতে অবশ্য ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনটিতে বজ্রপতনের দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি, শারজাহসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর।

২০১০ সালে প্রতিষ্ঠিত ১৬৩ তলাবিশিষ্ট ভবন বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭৭২ ফুট। আশেপাশে সমান কিংবা অধিকতর উচ্চতার ভবন না থাকায় ঝড়বৃষ্টির সময় স্বাভাবিক কারণেই ভবনটির ওপর বজ্রপাতের আঘাত এসেছে।

তবে এত বড় বজ্রপাতের পরও বুর্জ খলিফা অক্ষত থাকার রহস্য লুকিয়ে আছে সেটির অবকাঠামোগত গঠনে। ভবনটির কাঠামো অত্যন্ত দৃঢ় এবং ইস্পাতে তৈরি। এ ছাড়া বুর্জ খলিফার চূড়ায় আছে একটি উঁচু লাইটেনিং রড, যেটির প্রান্তদেশ একদম মাটিতে। বজ্রপাত হলে সেই রডে আঘাত হানে এবং সেটির মাধ্যমে বিদ্যুৎ নিচে নেমে যায়। লাইটেনিং রড থাকলে ভবনে বজ্রপাতের আঘাত আসে না। বুর্জ খলিফার ক্ষেত্রেও তাই ঘটেছে।

বুর্জ খলিফার মালিক দুবাইয়ের রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি এমার প্রোপার্টিজ। ভবনটির নামে ১৫০ কোটি ডলারের বিমা করা আছে। বুর্জ খলিফার ১২৪, ১২৫ এবং ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য অবজারভেশন ডেস্ক আছে। বিদেশে থেকে যেসব পর্যটক দুবাইয়ে যান, তাদের অন্যতম আকর্ষণ থাকে বুর্জ খলিফা। সূত্র: গালফ নিউজ