
Nazmul
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ১২৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পনির পেয়েছেন ৮১৮ ভোট। আর ১২০৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈদয় মো. রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম বাবু পেয়েছেন ৯০৪ ভোট। শুক্রবার রাত সাড়ে দশটায় এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।
এছাড়া নির্বাচনের আরও ৯ টি পদের মধ্যে ১২২৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে রেহান উদ্দিন রেহান, ৮৯০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে রহিমুল হক হিরা, ১৪৬৩ ভোট পেয়ে যুগ্ন সাধারন সম্পাদক পদে আমানুল ইসলাম মৃধা, ১১৫৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আকতার হোসেন তালুকদার, ১৭২১ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে আবদুর রহমান, ১০৩০ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোনাসেফ খান, বিনা প্রতিদ্বন্দ্বীতায় ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দীন, ১১৬২ ভোট পেয়ে সদস্য পদে জহিরুল ইসলাম ও ১০৮৩ ভোট পেয়ে সদস্য পদে আলমীর হোসেন নির্বাচিত হন।
এর আগে সকাল ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন। উৎসব মুখর পরিবেশে একটানা চলে বিকাল ৫ টা পর্যন্ত। ২৩৯৩ ভোটারের মধ্যে ২১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী বলেন, সকল ব্যবসায়ীদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে। আগামী ৩ বছর এ কিমিটি দায়িত্ব পালন করবে। আশা করছি সমিতির উন্নয়নে এ কমিটি অগ্রনী ভূমিকা পালন করবে। - গোফরান পলাশ