News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2022-08-07, 2:28pm




জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ানোর পর এবার সয়াবিন তেলের দামও বাড়তে যাচ্ছে। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেওয়া প্রস্তাবে লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।

সংগঠনটি বলছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানির দামও বেড়েছে। এ কারণেই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

টি কে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম গণমাধ্যমকে বলেন, আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় নতুন প্রস্তাব দিয়েছি। এখন সরকার বিবেচনা করবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।