News update
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     

অস্ত্রের মুখে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা লুট

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2023-03-09, 4:13pm

resize-350x230x0x0-image-215126-1678352611-4a96e49a8a47673aa796ab35e091b16a1678356806.jpg




রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা রাখতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে টাকা লুট করা হয় বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয়ে তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, গাড়িটি ট্রাকিংয়ের চেষ্টা চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।