News update
  • Rosatom DG Alexey Likhachev meets PM Tariqur Rahman     |     
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     
  • Face falsehood with truth, roundtable on false narratives told     |     
  • Bangladesh Enters Nuclear Power Era with Fuel Loading     |     

ইউরোপে গাঁজা বৈধ করা প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে জার্মানি

গ্রীণওয়াচ ডেস্ক মাদকদ্রব্য 2022-10-28, 7:56am




জার্মানি গাঁজা বৈধ করার পরিকল্পনা প্রকাশ করেছে। এর মাধ্যমে গাঁজা বৈধ হয়েছে এমন প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্য অন্যতম হতে যাচ্ছে জার্মানি।

জার্মানির ফেডারেল মন্ত্রিসভা পরিকল্পনাটি অনুমোদন করেছে বলে জানা গেছে। গাঁজা গাছের বৃদ্ধি, চাষ এবং বিতরণকে বৈধ করার জন্য দীর্ঘ একটি প্রক্রিয়া শুরু করেছে তারা।

প্রস্তাবিত পরিকল্পনার অধীনে ব্যক্তিগত সেবনের জন্য ২০ থেকে ৩০ গ্রাম গাঁজা সাথে রাখা ও বহন করা, জনপ্রতি ২ বা ৩টি গাছের চাষ এবং বিশেষ দোকানের মাধ্যমে এর বিক্রয়কে বৈধ করা হবে। ১৮ বছরে কম বয়সীদের জন্য গাঁজার ব্যবহার নিষিদ্ধ থাকবে।

পরিকল্পনা অনুসারে, সরকার একটি বিশেষ ভোগ কর প্রবর্তন করবে এবং গাঁজা সংক্রান্ত শিক্ষা ও গাঁজার অপব্যবহার প্রতিরোধ কর্মসূচির বিকাশ ঘটাবে, গাঁজা সংক্রান্ত ফৌজদারি মামলা বাতিল করা হবে।

বুধবারের ঘোষণায় দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জাতীয় ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গাঁজা বৈধ করায় সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। কিছু আঞ্চলিক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছে যে, জার্মানি নেদারল্যান্ডসের মতো নেশাদ্রব্য-পর্যটন গন্তব্য হয়ে উঠবে। নেদারল্যান্ডসে কিছু কফি শপকে কঠোর শর্তে গাঁজা বিক্রি করার অনুমতি দেয়া হয়েছে।

দ্য গার্ডিয়ানের মতে, জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ডাচ সিস্টেম “দুটি অসুবিধাকে একত্রিত করেছেঃ খোলা ব্যবহার কিন্তু বাজার নিয়ন্ত্রিত নয়। ডাচ অভিজ্ঞতা থেকে আমরা যা শিখেছি ,আমরা এটি সেভাবে করতে চাই না। আমরা পুরো বাজার নিয়ন্ত্রণ করতে চাই।” তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।