News update
  • Navy Rescues 12 Fishermen with a fishing trawler in the Bay      |     
  • Speaker Calls Sheikh Hasina ‘World’s Best Actress’      |     
  • 60,000 villagers stranded in Daulatpur as Padma rises 3cm in 24 hours     |     
  • Assertive Diplomacy Urged as Mecca Pact Ignites Strategic Security Issues     |     
  • World Experiences Hottest August on Record     |     

দক্ষিণ আফ্রিকার বারে গুলিবিদ্ধ হয়ে ১৪ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-07-10, 7:26pm




দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ নগরীর অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে  গুলিবিদ্ধ হয়ে ১৪ ব্যক্তি নিহত হয়েছেন। রোববার পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএপি একথা জানায়।

পুলিশ কর্মকর্তা ইলিয়াস মাবেলা বলেন, ‘শনিবার ও রোববারের মধ্যবর্তী সময় রাতে গোলাগুলি সংঘটিত হওয়ার পর স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় আমাদের ফোন করা হয়।’ তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যু নিশ্চিত করে। পরে আহতদের মধ্য থেকে আরো দু’জনের মৃত্যু হয়। তথ্য সূত্র বাসস।