News update
  • Bangladesh wants to “reset” ties with India: Humaiun Kobir     |     
  • Married at 13, pregnant and starving: Child brides of Yemen     |     
  • Old global order must change as power shifts to emerging economies     |     
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     

শ্রীলংকার দলগুলো সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-07-11, 7:24am




শ্রীলংকার বিরোধী দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে আগামী বুধবার তার পদত্যাগ করার কথা জানিয়েছেন। এদিকে দেশটির প্রধান বিরোধী দলগুলো রোববার একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছে। খবর পিটিআই’র।

শ্রীলংকায় ব্যাপক আন্দেলনের মুখে মেয়াদপূর্তির আগেই রাজাপাকশে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগে রাজী হন। তাদের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে নজিরবিহীন অর্থনেতিক সংকটে পতিত দেশটিকে এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলো বৈঠক করেছে।

শ্রীলংকার ক্ষমতাসীন পদুজানা পেরামুনা পার্টির একাংশের নেতা বিমল বীরাওয়ানছা বলেন, আমরা নীতিগতভাবে সকল দলের অংশগ্রহণে একটি ঐক্যমতের অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছি।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে আগামী ১৩ জুলাই তার পদত্যাগের ব্যাপারে পার্লামেন্টের স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদেনাকে গত শনিবার অবহিত করেন। প্রধানমন্ত্রীও তার পদত্যাগের ঘোষণা দেন। তথ্য সূত্র বাসস।