News update
  • Govt Backs Off Package VAT After Business Outcry     |     
  • Power Outages Continue to Disrupt Life in Sylhet     |     
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     

কঙ্গোতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬৯

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-12-17, 1:20pm




কঙ্গোর রাজধানী কিনশাসায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর রাতভর ভারী বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়। এতে দেশটির কয়েকটি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় অন্তত ২৮০টি ঘরবাড়ি ধসে পড়েছে। ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশটির কিনশাসার শহরে সাম্প্রতিক বছরগুলোতে বিপুল মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। সেখানে বর্তমানে প্রায় ১৫ মিলিয়ন মানুষের বসবাস। তথ্য সূত্র আরটিভি নিউজ।