News update
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     
  • Trump vows 'tremendous' economic costs on Iran partners     |     
  • Bangladesh To Elect President Today After 35 Years     |     
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

মৎস 2022-11-17, 7:46pm

Fishing trawlers in the Bay of Bengal



পটুয়াখালী:  কুয়াকাটার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় জালের সঙ্গে আটকে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। 

এর আগে গঙ্গামতি এলাকা থেকে ট্রলার নিয়ে মাছ ধরতে যায় ৫ জেলে। আজ সকাল  সাগরে জাল ফেলার সময় জালের সঙ্গে আটকে নিজাম পানিতে ডুবে যায়, পরে ট্রলারে থাকা অন্য জেলেদের মধ্যে ২ জন জেলে সাগরে নেমে উদ্বারের চেষ্টা করে।  কিন্তু জীবিত উদ্ধার করতে পারেনি।অনেকক্ষণ চেষ্টার পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা।

ট্রলারের জামাল মাঝি জানান, আমি ট্রলারের সুকান ধরা ছিলাম। নিজাম সাগরের পড়ার সাথে সাথে ২ জন জেলে  সাগরে নেমে উদ্বারের চেষ্ট করেও তাকে বাঁচানো গেলে না। মৃত নিজাম হাওলাদারের বাড়ি ধুলাসার ইউনিয়নেল নয়াকাটা গ্রামে।  

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, আমি বিষয়টি জানার পর ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। - গোফরান পলাশ