
Biplobi Workers Party general secretary Saiful Huq presenting the political report of the party at its Central Committee on Friday 23 Oct 2026.
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম অধিবেশনে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ও গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনাকে কোন হটকারিতা বা ষড়যন্ত্রের ফাঁদে নষ্ট হতে দেওয়া যাবেনা।বাংলাদেশকে নিয়ে দেশী বিদেশী কোন অপশক্তির তৎপরতাও আর বরদাস্ত করা যাবেনা। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ নিয়ে বেশী দড়ি টানাটানি আখেরে বুমেরাং হয়ে উঠতে পারে।পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নিয়ে অতিরিক্ত মাতামাতির মধ্য দিয়ে পরোক্ষভাবে তারা এখনও দেশের রাজনীতির নেয়ামক শক্তি করে তুলছেন কিনা ভেবে দেখা দরকার।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদের ভিতরে বা বাইরে তাদের আর্থসামাজিক কর্মসূচী বা উন্নয়ন এজেন্ডা নিয়ে বিতর্ক করতে দেখা যায়না। তারা এখনও দায়িত্ব এড়িয়ে যাওয়ার ও ভাইরাল হবার ব্লেম গেইমের পুরানো রাজনীতির মধ্যেই ববন্দী হয়ে আছেন।তিনি উল্লেখ করেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী লড়াই ও ২০২৪ এর গণ অভ্যুত্থান রাজনীতিকদের অধিকাংশের মনসত্বত্ত্বে তেমন কোন পরিবর্তন ঘটাতে পারেনি, যে কারণে প্রত্যাখ্যাত পুরনো রাজনীতির ঘেরাটোপের মধ্যেই তারা বন্দী হয়ে আছেন।
দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব নিরাপদে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সরকারকে তিনি ধন্যবাদ জানান এবং বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় আর একবার তা দেখা গেল।কিন্তু দেশব্যাপী মানুষের জান মালের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি; সাধারণ মানুষের জীবন জীবিকা এখনও বড় ঝুঁকির মধ্যে রয়েছে।মাত্র গত এক বছরে এক কোটি আশি লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে। কয়েক কোটি মানুষ দারিদ্র্য সীমার নেমে আসার ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, জনকল্যাণে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করলেও দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এখনও তার সুফল পৌঁছেনি।এই ব্যাপারে সরকারকে দ্রুত কার্যকরি পদক্ষেপ নিতে হবে।তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে মানুষ হয়তো সরকা আরও কিছু সময় দেবে, কিন্তু তা অনিশ্চিত সময়ের জন্য নয়।
কেন্দ্রীয় কমিটির সভায় তিনি রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করতে যেয়ে উপরোক্ত বক্তব্য রাখেন।
একইসাথে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার যোগদানের অভিজ্ঞতাও কেন্দ্রীয় কমিটিতে তুলে ধরেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক উত্থাপিত রিপোর্টের উপর বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক মাহমুদ হোসেন, রাশিদা বেগম, এডভোকেট মাহবুবুল করিম টিপু, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম , স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুর রেজা মামুন, মীর রেজাউল আলম, ফিরোজ আলী,আওয়াল মাহমুদ, জামাল সিকদার, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, মোহাম্মদ স্বাধীন মিয়া প্রমুখ।
সভার শুরুতে পার্টির প্রয়াত নেতা মোহাম্মদ শাহজাহান ও চিত্রশিল্পী সাঈদা কামালসহ প্রয়াত নেতা কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি