News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কলাপাড়ায় আলীগের সাবেক দুই এমপি, উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ভাংচুর

রাজনীতি 2026-11-21, 10:45pm

the-home-of-an-al-leader-ransacked-in-kalapara-fead4ab66f80646f9d631df4dd7c8c291795279639.jpg

The home of an AL leader ransacked in Kalapara.



গোফরান পলাশ, পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান ও সাবেক  উপজেলা সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বাসভবনে হামলা, ভাংচুর করা হয়েছে। এসময় বাসায় থাকা তাঁদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।  তবে মহিববুর রহমানের বাসায় কেউ ছিলেন না। অজ্ঞাত দূর্বৃত্তরা এই হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এবিষয়ে তাঁর জানা নেই।  

এদিকে কলাপাড়া উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সন্ত্রাস বিরোধী সভা করেছেন। এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, ' দেশ ধ্বংস করে দেওয়া ফ্যাসিস্ট, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসীরা আবারও দেশের মানুষ ও সম্পদের ওপর হামলা চালিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে। যে কোন মূল্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এ নৈরাজ্য বন্ধে রাজপথে রয়েছি। বিগত দিনে যেমন দেশের মানুষের জানমাল রক্ষায় বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল। আগামী দিনেও থাকবে। তিঁনি প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন।'

এরপর দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।