
শ্রমিক আন্দোলনে অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে, এই তথ্য কোথায় পেলেন–এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন।
রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক আন্দোলনে নাকি বাংলাদেশের অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে। এই ধরনের প্রচারণাতো ঠিক নয়। বাংলাদেশের ব্যবসা সব উঠে গেল। এটা হচ্ছে পরিকল্পিত সরকারের বিরুদ্ধে একটা প্রচারণা। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে নিউজগুলো করবেন। জাতিকে কোনোভাবেই যেন খাটো হতে না হয়।