News update
  • As Spain swelters, a centuries-old accessory is having a moment     |     
  • UN Warns Climate Action Must Accelerate to Avert Catastrophe     |     
  • Dhaka ranks 11th globally for poor air quality     |     
  • BD exports grow 13.14% in Aug on RMG, non-RMG sector gains     |     
  • Carney Tells Trump to Stop ‘Trying to Be Tough’ in Trade Row     |     

রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-08-07, 2:23pm




রাজধানীর নয়াপল্টনে রাস্তায় মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

ভোলায় বিএনপি নেতা হত্যা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার (৭ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

কৃষক দলের আয়োজিত এই বিক্ষোভ যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এতে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ইতোমধ্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।