News update
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     
  • Palestinian president addresses leaders on prerecorded video     |     

বিএনপি নেতা দুলু আর নেই

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-09-19, 1:44pm




খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সকালে দুলু অসুস্থ অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরে আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে সেখানেই মারা যান তিনি।

এস এম শফিকুল আলম মনা বলেন, আজ সোমবার মাগরিববাদ খুলনা বিএনপি কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে এশাবাদ শহীদ হাদিস পার্কে জানাজা অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।