News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

ছাত্রলীগের পর ৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-15, 4:27pm




দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির অনুমোদন নেই। তা সত্ত্বেও গত সেপ্টেম্বরে ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কমিটি ঘোষণা করে ছাত্রলীগ। এবার ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এ কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার।

গত রোববার (১৩ নভেম্বর) বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

সেপ্টেম্বরে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানদের চিঠি লিখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। চিঠিতে বলা হয়, ট্রাস্টের অধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মূলত সেশনজটমুক্ত অলাভজনক ও অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠার সময় থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের পলিসি (নীতি), শৃঙ্খলা ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে নির্ধারিত। অর্থাৎ, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করা যাবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়মে নির্ধারিত হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতোই গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন ও ছাত্রদলের প্রতি সহানুভূতিশীল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের অপরাজনীতির কারণে ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতির প্রতি এক ধরনের ভয়, ক্ষোভ ও ঘৃণা তৈরি হয়েছে। কিন্তু এর দায় ছাত্রদল বহন করবে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।