News update
  • Trump signs bill extending Iran sanctions to 2031     |     
  • Bangladesh officially enters global nuclear energy community     |     
  • BNP standing committee set to meet Friday evening     |     
  • Bhutan PM makes brief stopover in Dhaka     |     
  • 12.5m CFT gas to enter grid tomorrow, 55m more in 4 months     |     

সরকার পতনের আন্দোলনে একমত বিএনপি-গণতন্ত্র মঞ্চ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-15, 4:29pm




সরকার পতনের আন্দোলনে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ শেষে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অনির্বাচিত এই সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন হবে। আপাতত সরকার পতনের লক্ষ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হচ্ছে। পরে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করব। জনগণের অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এ জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। এরই অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা হলো।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংলাপে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে জেএসডির আ স ম আবদুর রব ও শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু ও ইমরান ইমন উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।