News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

জাতীয় কাউন্সিলের নির্বাচন কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-12-18, 9:02am




আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের খরচ ৩০ লাখ টাকা কমানো হয়েছে। মোট বাজেট ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ টাকা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেছেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। একই সঙ্গে দলের ৭৮টি সাংগঠনিক জেলার প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি এ কমিটির সদস্য। এর বাইরে দলীয় সভাপতি ২১ জন সদস্যকে মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন।

দলীয় গঠনতন্ত্রে বছরে কমপক্ষে একবার করে জাতীয় কমিটির বৈঠক করার কথা বলা হয়েছে। তবে দলীয় সভাপতি চাইলে একাধিকও করতে পারেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।