News update
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-20, 7:46pm

resize-350x230x0x0-image-212880-1676897392-75d901d27527ec4f0b1d248576e7acc21676900817.jpg




হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও তার শারীরিক কোনো জটিলতা পাওয়া যায়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, চিকিৎসক মমিনুজ্জামান তার (মির্জা ফখরুল) ইসিজি ও রক্তসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা পাওয়া যায়নি। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি মহাসচিবের ওপর প্রচণ্ড মানসিক চাপ গেছে। ভাবি (মির্জা ফখরুলের স্ত্রী) অসুস্থ, তার ভাই গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। আজকে আবার দলের প্রোগ্রাম আছে। সবকিছু মিলিয়ে তিনি স্ট্রেসের মধ্যে ছিলেন। এ কারণে কাজ করতে করতে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) চিকিৎসা নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।