News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-05, 8:38am

resize-350x230x0x0-image-214533-1677952009-20fdde79f5de50f9c3b7bc34c31825c51677983881.jpg




সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

শনিবার (৪ মার্চ) সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি।

জানা গেছে, আগামী ৭ মার্চ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের আরও ৪৯টি স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা হয়।

এদিন উত্তরায় পদযাত্রা পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।