News update
  • 7 fake CID members held in Magura kidnapping attempt     |     
  • Flood on Nepal-Tibet Border Kills at Least 95     |     
  • US Suspends Visa Interviews Worldwide for Consular Training     |     
  • Mecca Pact Puts Bangladesh’s Foreign Policy to New Test     |     
  • Remittance reaches $2.34 billion in first 24 days of August     |     

খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন জানালেন মেডিকেল বোর্ড

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-05-03, 9:36pm

image-221981-1683126428-89d4d9533f712cb415e8aee459f6a8251683128193.jpg




রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ তার বাসভবনে ফিরছেন না। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩ মে) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী মেডিকেল বোর্ডের বৈঠকে তিনি বাসায় ফেরার মতো অবস্থায় আছেন কি না সে বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত শনিবার (২৯ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।