News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

মির্জা ফখরুল প্যাথলজিক্যাল লায়ার : কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-07-23, 3:18pm

resize-350x230x0x0-image-232686-1690099494-be94ce1ffc4b1cc04633de717c54d2fe1690103899.jpg




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্যাথলজিক্যাল লায়ার (কারণ ছাড়া মিথ্যা বলার মানসিক রোগ)। এ মিথ্যাবাদী (ফখরুল) বলে, তত্ত্বাবধায়ক সরকার এলে আওয়ামী লীগ নাকি মাত্র ১০টি আসন পাবে। একজন শিক্ষক কীভাবে এত মিথ্যা কথা বলে, আমার বুঝে আসে না।

রোববার (২৩ জুলাই) দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। বিএনপির নালিশে কাজ হচ্ছে না। তবে যে হাত ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।