News update
  • Journalism Plays Critical Role in Disaster Response: UN     |     
  • Iran Launches Fresh Ballistic Missile Attack On UAE     |     
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     

আওয়ামীলীগের জন্যই গ্রহন যোগ্য নির্বাচন প্রয়োজন: ফয়জুল করীম

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: রাজনীতি 2023-07-25, 11:46pm

vvn-d7d65b5e67d5acb21d135aecdfaf396a1690307184.jpg




আওয়ামীলীগের জন্যই গ্রহন যোগ্য নির্বাচন প্রয়োজন। যদি পাবলিকের ভোটে গ্রহন যোগ্য সরকার গঠিত না হয় , তাহলে দেশ বিক্রি হয়ে যাবে। নির্বাচন ব্যতিত কোন সরকার গঠিত হলে রাস্ট্র দুর্বল হয়ে যাবে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। আগামী নির্বাচন অবশ্যই নিরোপেক্ষ হতে হবে। সেটা তত্বাবধায়ক হোক কিংবা নিরেপেক্ষ বা জাতীয় সরকারের অধিনেই হোক, নির্বাচন হতেই হবে। ভোট হতে হবে অবাধ সুষ্ঠু। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয় ঝিনাইদহ কুটুম কমিউিনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলার ৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ( শায়েখে চরমনাই) মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ আলী হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মফতী মুহাম্মাদ আব্দুল জলিল ( কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) ড, এইচ,এম মোনতাজুল করিম (সভাপতি ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির ভাষনে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে আরো বলেন, দেশের মানুষ এখন ঋনে র্জজরিত। অথচ আমলারা দামি দামি বিদেশী গাড়ি কেনার আবদার করছে। সন্মানিত ব্যক্তিদের অপমান করা হচ্ছে। আজ সামাজিক ন্যায় বিচার নেই। সময় এসেছে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে সর্ব শক্তি দিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি। রাতে তিনি স্থানীয় উজির আলী স্কুল মাঠে আয়োজিত এক ইসলামী ওয়াজ মাহফিলে যোগ দেন।