News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

২৭ জুলাইয়ের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ : রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-07-26, 3:38pm

image-233103-1690363611-2a2c8909291bbd0a781d8fcf36ae8da91690364287.jpg




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত ২৭ জুলাইয়ের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। সবাই উৎসবমুখর মনোভাব নিয়ে আসতে শুরু করেছেন। ২৭ জুলাইয়ের মহাসমাবেশ শান্তিপূর্ণ, সফল ও সার্থক হবে। সমাবেশে দেশের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, মহাসমাবেশ নয়াপল্টনে হাবে নাকি সোহরাওয়ার্দী উদ্যানে হবে সেটি জানতে আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এ বিষয়ে জানব। তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে।

রিজভী বলেন, বিএনপি মনে করে বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যা ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনে প্রমাণিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।