News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কালীগঞ্জে আওয়ামী লীগের দুুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি: রাজনীতি 2023-07-26, 10:09pm




ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মালেক মোল্লা, শরিফুল মোল্লা, বসির মোল্লা, আমিরুল মোল্লা, গফুর মোল্লা, সোহান মোল্লা, শরকত মোল্লা, আলাউদ্দিন, নজির মোল্লা, সেলিম মোল্লা ও শাহজাহান মোল্লাসহ অন্তত ১৫ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।   আহতদের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে মালেক মোল্লা ও শরিফুল মোল্লার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে শরিফুল মোল্লার অনুসারী বাবলু হোসেন ঘেনাকে মারধর করে মালেক মোল্লার অনুসারীরা। এরপর থেকে দুুগ্রুপের  মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেলে জামাল ইউনিয়ন পরিষদে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার দুই দুুগ্রুপের  মধ্যে মীমাংসার জন্য ডাকেন। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার উপস্থিত হওয়ার আগেই তর্ক-বিতর্ক শুরু হয় দুুগ্রুপের  মধ্যে। এর এক পর্যায়ে দুুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রাণ রক্ষায় জামালা ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন কক্ষের দরজা আটকিয়ে দেন। দুুগ্রুপের  সংঘর্ষে জামাল ইউনিয়ন পরিষদের ভবন ভাংচুর করা হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বুধবার বিকেলে জামাল ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় এমপির উপস্থিতি দু’পক্ষের বিরোধ মীমাংসা করার কথা ছিল। কিন্তু তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে।