News update
  • Acting President begins official duties at Bangabhaban     |     
  • PM Backs Bangladesh-Made Medical Devices, Innovation      |     
  • Ex-RAB Commander Taken Into Military Custody     |     
  • GPS Mandatory in All Public Transport From 1 August     |     
  • 32 officials involved in ‘controversial’ 2018 polls get retirement     |     

‘সরকার টিকে থাকতে পারবে না’

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-01, 5:12pm

resize-350x230x0x0-image-250089-1701421196-65650f2b99e52b18c6ae2831b82721271701429136.jpg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণবিরোধী সরকার কখনও টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, চলমান আন্দোলন দমনে সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। কিন্তু জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষ এবারও অধিকার আদায় করবে।

এ সময় নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দীন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।