News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

রাজধানীতে সমাবেশ করার ঘোষণা আ.লীগের

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-02, 9:51pm

resize-350x230x0x0-image-250234-1701520731-28eccb36a0fcac2aebd00746192f59891701532281.jpg




বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। না ন

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করা হবে।

মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, পেট্রোল বোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।