News update
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     

জেলা পর্যায়ে বিএনপির সাংগঠনিক পদে রদবদল

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-11, 8:36am




জেলা পর্যায়ে সাংগঠনিক বিভিন্ন পদে রদবদল করেছে বিএনপি। রোববার (১০ ডিসেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া অসুস্থ থাকার কারণে তার পরিবর্তে গত ৬ ডিসেম্বর ২০২৩ তারিখে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত আলী মিয়া এরই মধ্যে সুস্থ হওয়ায় পুনরায় তাকে (স্বপদে) সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাছাড়া বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে আব্দুস সালাম জেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে চলমান রাজনৈতিক কর্মসূচির সমন্বয় করবেন।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ফরিদপুর মহানগর বিএনপি’র আহবায়ক এ. এফ. এম কাইয়ুম জঙ্গী করাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এ বি সিদ্দিক মিতুল। তথ্য সূত্র আরটিভি নিউজ।