News update
  • Govt Backs Off Package VAT After Business Outcry     |     
  • Power Outages Continue to Disrupt Life in Sylhet     |     
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     

প্রধানমন্ত্রীকে বাইডেনের চিঠি প্রসঙ্গে যা বললেন রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-02-05, 1:59pm

jkahuuaoid-9b27e4cc98f02813d0fb1b573f0c2a3c1707119969.jpg




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ৭ জানুয়ারির নির্বাচনে যে জালিয়াতি হয়েছে সেটা স্পষ্টভাবে বলেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে বলে আমার জানা নেই।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘প্রধানমন্ত্রীকে বাইডেনের চিঠি’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অবৈধ, ডামি নির্বাচনকে বৈধতা দেয়নি। তারা তো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেনি। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তো থাকতেই পারে।

‘রাশিয়ার সঙ্গে কী পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই? চীনের সঙ্গে কী বাণিজ্যিক সম্পর্ক নেই?’ প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, আছে। গণতন্ত্রের প্রশ্নে আমেরিকা তাদের কমিটমেন্ট থেকে সরে আসেনি। বাংলাদেশ যে নির্বাচন পদ্ধতি, নির্বাচনী সহিংসতা সেটা নিয়ে তারা আগের অবস্থানে রয়েছে।

তিনি বলেন, অনেক কর্তৃত্ববাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের থাকে। তারা দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে। আর দেশের জনগণ তো স্বাধীনতাকে জিম্মি করে নয়।

বাংলাদেশের ও মিয়ানমার সীমান্তে গোলাগুলি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সীমান্ত আজ অরক্ষিত।