News update
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-05-12, 7:13pm

images-22-d9a2bcea5f8fff2bf7ec58e7a76db7dc1715519673.jpeg




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্যই আসবেন। সরকারের সাথে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে। ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে।

রোববার (১২ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় কোন অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে পরিষ্কার করে বলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র।

সরকার পরিচালনা করছে জনগণের সরকার। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না। ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি, বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, কথামালার চাতুরি ছাড়া দেশের মানুষ এবং দেশকে আর কিছু দেবার নাই বিএনপির। নেতাদের শক্তি কমে গেছে। শক্তি যতো কমে মুখের বিষ ততো বাড়ে।

এমন একটা নির্বাচন কমিশন বিএনপি চায় যে কমিশন বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে মন্তব্য করে কাদের বলেন, গ্যারান্টি না পেলে তাদের কাছে সব নির্বাচনই ব্যর্থ। তথ্য সূত্র সময় সংবাদ।