News update
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     

বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-25, 6:43pm




ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে মোটরসাইকেল থেকে একদল দুর্বৃত্ত ককটেল ছুঁড়ে মারে। সেগুলো কার্যালয়ের নিচে লাইব্রেরির সামনে বিস্ফোরিত হলে এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।’

এদিকে ঘটনার পরপর নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি