News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

পাসপোর্ট পেলেন খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-07, 3:34pm




বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার পাসপোর্ট দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ আগস্ট) দুপুরের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের (রি-নিউ) সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরে তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গতকাল রাতে পাসপোর্টটি গ্রহণ করেন।

খালেদা জিয়াকে গতকাল মঙ্গলবার নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। এনটিভি।