News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

জামায়াতে ইসলামীর নতুন লোগো নিয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-28, 8:02pm

rtertertert-319917813b198588054156b1b64e33941759068168.jpg




বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে পোস্ট করছেন অনেকে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। তবে লোগো পরিবর্তন নয়, বরং নতুন লোগো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জামায়াত।

রোববার (২৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর দুজন কেন্দ্রীয় নেতা বিষয়টি জানান।

তারা জানান, দলটির নির্বাচনী প্রতীক থাকলেও নির্দিষ্ট কোনো লোগো বা পতাকা কখনোই ছিল না। এবার সেটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এজন্য কয়েকটি প্রস্তাবিত লোগোও নির্ধারণ করা হয়েছে।

তারা আরও জানান, আজ জামায়াত আমিরের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাৎকালে যে লোগোটি দেখা গেছে সেটিও একটি প্রস্তাবিত লোগো মাত্র। এতদিন নির্ধারিত কোনো লোগো না থাকায় এখন সেটি নির্ধারণের কাজ চলছে।

এর আগে, রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এ সময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সেখানে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। দাঁড়িপাল্লার সঙ্গে দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত লোগোটি তৈরি করা হয়েছে। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।আরটিভি