News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

ইসির সামনে আমরণ অনশনে আমজনতার তারেক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-04, 9:19pm

tareq-0d20b93812a60f072cbcf2ac64b271a61762269588.jpg




নতুন করে এনসিপিসহ তিনটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলের তালিকায় নেই আমজনতার দল। এর প্রতিবাদে দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি। ফেসবুকে নিজের আইডিতে নিজেই এ তথ্য জানান তারেক রহমান। অনশনের ছবিও শেয়ার করেছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি। এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।

পোস্টে তিনি আরও লেখেন, আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।

এদিকে মঙ্গলবার ইসি সচিব জানিয়েছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ইসি সচিব আরও জানান, আগামীকাল বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে দাবি-আপত্তি আহ্বান করে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে।