News update
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     

শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-02-17, 1:38pm

rtyryretyrete-8869c85277d07a4e6b2674feb8a157331771313887.jpg




জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অনুষ্ঠান থেকে চলে যান।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির নবনির্বাচিত এমপিরা। বিএনপি ঘোষণা করে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন না। পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি শপথ না নিলে জামায়াতও কোনো শপথ গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি থেকেও একই রকম অবস্থান নেওয়া হয়েছে।