News update
  • PM, Kazakh Counterpart Agree to Boost Bilateral Ties     |     
  • US-Iran Talks Continue Amid Nuclear Inspection Dispute     |     
  • BSF attempt to push 9 people into Bangladesh foiled: BGB     |     
  • IMF seeks removal of Bank Company Act’s Section 18(A) for loan package     |     
  • High fuel prices fuel surge in Chinese EV sales; charging points lag behind     |     

হাম সংক্রমণের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-06-24, 11:33am

ewrewrewrtwe-9e3adf440827e6d97990304eca8107911782279234.jpg




হাম সংক্রমণের মধ্যেই এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে প্রাণ গেল চার জনের আর হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহতা কমাতেও জোর দিতে হবে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামে আক্রান্তদের সুরক্ষা না দিতে পারলে ডেঙ্গু নিয়েও ভবিষ্যতে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞের।

একদিকে থামছে না হামের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি রোগী। অন্যদিকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চার জনের আর হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় দুই হাজার মানুষ।

শিশুদের নিয়ে তাই বেশি চিন্তায় অভিভাবকরা। হামে ভর্তি শিশুদের কমছেই না ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যা, আছে জটিল নিউমোনিয়ার রোগীও। আর একই সময়ে ডেঙ্গু হানা দেয়ায় চিন্তিত তারা।

চিকিৎসকরা বলছেন, হামের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গুসহ আক্রমণ করতে পারে যে কোনো রোগ। তাই হাম পরবর্তী সময়ে বাড়তি যত্নের পরামর্শ তাদের। বলেন, দূরে রাখতে হবে মশার কামড় থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, যাদের হাম হয়েছে তাদের ডেঙ্গু হলে অবস্থা দ্রুতই জটিল হয়ে যেতে পারে। হাম পরবর্তী সুরক্ষা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে বলে আশঙ্কা বিশেষজ্ঞের।

হাম থেকে সুস্থ হওয়ার পর শিশুদের পুষ্টি, ভিটামিন-এ ক্যাপসুল ও টিকা নিশ্চিতের ওপর জোর বিশেষজ্ঞদের।