News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

এনসিপির নীতিনির্ধারণী ফোরামে নতুন মুখ

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-10-24, 7:41am

ncp-pic-6adbfb044af3f-5bb2252a1b19b47e3896edeb4a039eff1792806080.jpg




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এতে কয়েকজন নতুন মুখ রয়েছেন। পুনর্গঠিত পর্ষদে স্থান পেয়েছেন সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু। এ নিয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুনর্গঠিত রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন– দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এছাড়া পর্ষদে রাখা হয়েছে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুমকে।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আরও রাখা হয়েছে আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাতকে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) সদস্য সংখ্যা শুরুতে ছিল ১০ জন। পরে ২০২৬ সালের এপ্রিল মাসে আরও দুজনকে যুক্ত করা হয়।