News update
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     

করোনার চতুর্থ ডোজ নিতে হবে কি না শিগগিরই জানানো হবে

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-08-02, 12:59pm




বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে চতুর্থ ডোজ টিকা নিতে হবে কি না সে সম্পর্কে শিগগিরই জানানো হবে।

তিনি বলেন, বুস্টার ডোজ নেওয়ার পরে শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি থাকে সে সম্পর্কিত গবেষণা চলমান রয়েছে বিএসএমএমইউয়ে । গবেষণায় পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে করোনা সংক্রমণে চতুর্থ ডোজ নিতে হবে কি না সে বিষয়ে জানানো হবে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিএসএমএমইউয়ে ‘রিসার্চ প্রোটোকল : ইথিক্যাল অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল ইস্যুজ’ সম্পর্কিত দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানটি আয়োজন করেন বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদ।

উপাচার্য বলেন, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি, জেনোম সিকোয়েন্সিং নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চলছে। ইতোমধ্যে একাধিক গবেষণার ফল প্রকাশিত হয়েছে। আগামী ২৭ অক্টোবর উদযাপিত হবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা দিবস। ভালো গবেষণা ও থিসিসের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।