News update
  • Climate Risks Threaten Nearly 90m Displaced People: UNHCR     |     
  • Midterm Election Results: One of Biggest Reversals in US History     |     
  • Republicans face midterm backlash over Trump's economic policies, Poll reveals     |     
  • Waterlogging in Kumarkhali: Potential farm loss Tk35 crore annually     |     
  • Substitute Ibrahim powers Bangladesh to 1-0 win over Bhutan in SAFF     |     

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৫

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-11-22, 5:26pm




দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন তিনজনকে নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ ছাড়া নতুন ৫১৫ আক্রান্ত নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯২৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৮৮ জন। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫১ হাজার ৪৬০ জন রোগী। তথ্য সূত্র আরটিভি নিউজ।